ঢাকায় নতুন রাইড শেয়ারিং অ্যাপ | কম খরচে যাতায়াতের সহজ উপায়

ঢাকায় প্রতিদিন অসংখ্য মানুষ একই সময়ে একই গন্তব্যে যাতায়াত করলেও বেশিরভাগ ক্ষেত্রেই একা একাই গাড়ি, সিএনজি বা রিকশা ব্যবহার করেন। ফলে অনেক আসন খালি থাকে এবং যাত্রার পুরো ভাড়ার চাপ একজনের ওপরই পড়ে। এই সমস্যা সমাধানে নতুন একটি মোবাইল অ্যাপ চালু হয়েছে, যা একই রুটের যাত্রীদের একত্র করে সহজে ভাড়া ভাগাভাগির সুযোগ তৈরি করছে। ঢাকার ছাত্র, চাকুরিজীবীদের জন্য এটি একটি কম খরচে যাতায়াতের সহজ উপায় হিসেবে ধরা যায়।

আরও পড়ুন- ঈদে বিশেষ ট্রেন পরিচালনা: ঈদুল আজহা যাত্রায় রেলওয়ের নতুন সিদ্ধান্ত

কীভাবে কাজ করে এই অ্যাপ

এই অ্যাপের মূল ধারণা হলো—একই সময় ও একই গন্তব্যে যাওয়া যাত্রীদের একটি প্ল্যাটফর্মে যুক্ত করা। ব্যবহারকারীরা চাইলে ব্যক্তিগত গাড়ি, সিএনজি বা রিকশায় একসঙ্গে যাত্রা করতে পারেন। এতে করে প্রতিটি যাত্রীর ভাড়া ভাগ হয়ে যায় এবং ব্যক্তিগত খরচ উল্লেখযোগ্যভাবে কমে আসে।

খরচ কমানোর কার্যকর উপায়

অ্যাপটির মাধ্যমে যাত্রা করলে ভাড়ার খরচ প্রায় ৫০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। সবচেয়ে বড় বিষয় হলো—এই সেবা ব্যবহারের জন্য অতিরিক্ত কোনো কমিশন নেওয়া হচ্ছে না। ফলে এটি শহরের নিয়মিত যাত্রীদের জন্য একটি সাশ্রয়ী বিকল্প কিংবা কম খরচে যাতায়াতের সহজ উপায় হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুন- শেষের পথে TrueCaller-এর আধিপত্য?

ব্যবহার ও জনপ্রিয়তা

এই অ্যাপটি খুব সহজেই গুগল প্লে স্টোর বা হুয়াওয়ে অ্যাপ গ্যালারি থেকে ডাউনলোড করা যায়। নাম ও মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করলেই ব্যবহার শুরু করা যায়। চালুর কয়েক মাসের মধ্যেই অ্যাপটির ব্যবহারকারী সংখ্যা দ্রুত বেড়েছে এবং ইতিমধ্যে হাজারো মানুষ এতে যুক্ত হয়েছেন।

ভবিষ্যৎ পরিকল্পনা ও নিরাপত্তা

বর্তমানে সেবাটি ঢাকাকেন্দ্রিক হলেও ভবিষ্যতে দেশের বাইরে বিস্তারের পরিকল্পনা রয়েছে। ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে অ্যাপে লাইভ লোকেশন ট্র্যাকিং, যাচাইকরণ ব্যবস্থা এবং জরুরি কল সুবিধা যুক্ত করা হয়েছে। এছাড়া নারী যাত্রীদের জন্য আলাদা জেন্ডার প্রেফারেন্স অপশন রাখা হয়েছে, যাতে তারা নিরাপদে যাত্রা করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Leave a Comment